০৭ জুন, ২০২৬ ২১:৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।
রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ৬৬ শিশুর।
এ সময়ে হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক এবং খুলনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়। ইতোমধ্যে ৬০ হাজার ৮৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
আপনার মন্তব্য