০৬ জুলাই, ২০২৬ ১৭:৪১
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিএফ ও জেএসএসের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।
তবে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
হতাহতের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইউপিডিএফ ও জেএসএস।
আপনার মন্তব্য