১৯ জুলাই, ২০২৬ ১৫:০৮
কিশোর মো. জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন স্থানীয়রা। এতে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা জনান, হত্যাকাণ্ডের ৯ দিন পেরিয়ে গেলেও এখেনো পর্যন্ত মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এতে নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া ও জয়নাল মিয়া প্রমুখ আন্দোলনে অংশ নেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়াসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
আপনার মন্তব্য