সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০২৬ ১৮:৪১

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে যান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ ছাত্রদল এ হামলা চালিয়েছে। হামলায় চোখ হারান আলিফ। এতে সারজিস আলমসহ আরও কয়েকজন আহত হন।

আপনার মন্তব্য

আলোচিত