১৭ আগস্ট, ২০২৬ ১১:০৯
দেশে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
উল্লেখ্য, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্বল্পমাত্রার এ ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য কম্পন অনুভূত হয়।
আপনার মন্তব্য