সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০২৬ ০০:০৫

সেপ্টেম্বরের দামে অক্টোবরে বিক্রি হবে জ্বালানি তেল

ছবি: সংগৃহীত

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত মূল্যই আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বলবৎ থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। অক্টোবর মাসের জন্য এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বলবৎ থাকবে।’

এরআগে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।

আপনার মন্তব্য

আলোচিত