০৩ অক্টোবর, ২০২৬ ০৪:২৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে।
২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন না থাকলেও এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষে ছুটি শুরু হবে শিক্ষার্থীদের। পূজার নির্ধারিত পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি পড়েছে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর (রোববার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে। ২৫ অক্টোবর (রোববার) থেকে যথারীতিতে আবার ক্লাস শুরু হবে।
আপনার মন্তব্য