০৫ অক্টোবর, ২০২৬ ০১:৩২
গত সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাময়াত ইসলামীর প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ওই নির্বাচনে পরাজিত হলেও এবার ঢাকা উত্তরের মেয়র পদে প্রার্থী হচ্ছেন এই জামায়াত নেতা।
রবিবার (৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিনকে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।ইতিহাস পড়ুন
সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন।’
একই অনুষ্ঠানে মো. আবু সাদিককেও (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আপনার মন্তব্য