২০ নভেম্বর, ২০২৪ ১২:৫৩
আগের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর এবার উরুগুয়ের বিপক্ষেও ড্র করে ব্রাজিল।
বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ১-১ গোলে ড্র করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।
বিরতির পর ফেদে ভালভের্দের গোলে লিড নেয় উরুগুয়ে। পরে ব্রাজিলকে সমতাসূচক গোল এনে দেন জেহসন। আগের ম্যাচে ভেনেজুয়েলার মাঠ থেকেও ড্র করে ফিরেছিল ব্রাজিল। এ ম্যাচেও তাদের ভাগ্য বদলাল না। আটকে রইল যেন ড্রয়ের ফাঁদে।
নিজেদের মাঠেও পয়েন্ট খুইয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার ৫-এ নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচ খেলে তারা ড্র করল এ নিয়ে তিনবার। তাতে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াল ১৮।
সমান ম্যাচে ২০ পয়েন্টের সংগ্রহে দ্বিতীয় স্থানে উরুগুয়ে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।
আপনার মন্তব্য