Advertise
সিলেটটুডে ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হাতে হামলা চালানো যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা নেতা হলেন মাহবুবুর রহমান। তিনি খুলনা দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি। গতকাল বুধবার যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত