সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০২৫ ১৮:০১

নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জিএম কাদের বলেন, নাসরিন সিদ্দিকী ছিলেন রাজনীতি সচেতন নারী। তিনি সারাজীবন গণমানুষের পাশে থাকতে চেয়েছেন। মহান আল্লাহ যেন তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, এ প্রার্থনা করেন জাপা চেয়ারম্যান।

উল্লেখ্য, শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত