Advertise
সিলেটটুডে ডেস্ক : বিয়েবাড়ির উৎসবকে বর্ণিল করতে করা হয়েছিল আলোকসজ্জা। কিন্তু সেই আলোকসজ্জার তারে লেগে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বর শাকিল হোসেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শাকিল হোসেন (২১) ওই এলাকার আবদুস সালামের ছেলে। শাকিল একজন চাল ব্যবসায়ী ছিলেন।
বিস্তারিত