বিশ্বনাথ প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১ ২০:১৮

বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক বেগম নুসরাত জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে হলেও আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলেও ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যা শুরু হয় ওই বছরের মার্চে। আর ডিসেম্বরে তা তীব্র আকার ধারণ করে। নির্মম নৃশংসতায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। দেশের জন্য একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনই বিস্মৃত হবার নয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস শহীদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ^নাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিশ^নাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের সদস্য এ.আর চেরাগ আলী, প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক নবীন সোহেল।

আপনার মন্তব্য

আলোচিত