সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১ ২৩:৩১

বারাকা শিকলবাহা ও কর্ণফুলি পাওয়ারের সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি কর্ণফুলি পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা লিমিটেডের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

কোম্পানি দুটির সাধারণ সভায় এই লভ্যাংশসহ কয়েকটি কয়েকটি এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় কর্ণফুলি পাওয়ার লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা ও সন্ধ্যা সাড়ে ৭ টায় বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের ৪র্থ সাধারণ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট শহরতলির একটি রেস্টুরেন্টে এই সভা আয়োজিত হয়।

সাধারণ সভায় জানানো হয় ২০২০-২১ অর্থবছরে কর্ণফুলি পাওয়ার লিমিটেডের রেভিনিউ ছিল ২২৪ কোটি ৭৩ লাখ টাকা। এই অর্থবছরে নেট প্রফিট আফটার ট্যাক্স ও নন-কারেন্ট অ্যাসেট ছিল যথাক্রমে ৪৪ কোটি ৫৩ লাখ টাকা ও ৬৬৫ কোটি ২১ লাখ টাকা।

স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি বলেন, সততা, নৈতিকতা ও মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে কাজ করছে। কর্ণফুলি পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ অগ্রাধিকার সবসময় দিয়ে থাকে।

কর্ণফুলির সভা শেষে বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় কোম্পানির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, ২০২০-২১ অর্থবছরে কোম্পানির রেভিনিউ ছিল ২৮৭ কোটি ১৬ লাখ টাকা। এই অর্থবছরে নেট প্রফিট আফটার ট্যাক্স ও নন-কারেন্ট অ্যাসেট ছিল যথাক্রমে ৩৯ কোটি ৮৮ লাখ টাকা ও ৬৬৭ কোটি ৪০ লাখ টাকা।

তিনি বলেন, কর্মীদের নিরলস চেষ্টা, সব শেয়ারহোল্ডার ও স্টক হোল্ডারদের অকুণ্ঠ সমর্থনে নিরবচ্ছিন্নভাবে আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা রেখে আসছি।

এসময় বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আহমেদ চৌধুরীসহ কোম্পানিটির পরিচালক, শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত