১৩ এপ্রিল, ২০২২ ১৩:৪৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিভিন্ন বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, মহামারিজনিত কারণে দুই বছর স্থগিত থাকার পর, নতুন বছরকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ এবার সীমিত পরিসরে উদযাপন করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল পহেলা বৈশাখের সব অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং এলাকার আরও কয়েকটি পয়েন্টে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হবে। এসব এলাকায় অনুষ্ঠান চলাকালীন কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
আপনার মন্তব্য