০৪ মার্চ, ২০২৪ ১৮:০৯
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকের একটি সুগার মিলে আগুন লেগেছে।
সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৫ মিনিটে এই ওই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (চট্টগ্রাম) আব্দুল মালেক।
তিনি বলেন, ‘আমাদের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অতিরিক্ত ফোর্স হিসেবে আগ্রাবাদ স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।’
পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এই ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, তাদের আরও কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে।
এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত হিমাগারে আগুন লাগে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আপনার মন্তব্য