৩০ মে, ২০২৪ ০৯:৫১
ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডা ৪নং ডিআইটি রোডে একটি তিনতলা ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) ভোর ৬টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোর ৬টা ৪৩ মিনিটে বাড্ডার ৪নং ডিআইটি রোডে তিনতলা একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, এ ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।
আপনার মন্তব্য