১৪ জুন, ২০২৪ ২১:৪০
ছবি: সংগৃহীত
চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, মৌসুমী চামড়া ব্যবসায়ীদের আমরা সতর্ক করতে চাই। চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না।
শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র্যাবের পরিচালক বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বোক্ষণিক হাটে উপস্থিত আছেন। কোনো পশু অসুস্থ বা রোগাক্রান্ত কিংবা গরু মোটা-তাজা ওষুধ প্রয়োগ করা কোনো পশু যাচ্ছে বিক্রি করা না হয়। এছাড়াও এ ধরনের কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাটে কোরবানির পশু কিনতে আসা ক্রেতাদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।
তিনি বলেন, গাবতলী পশুর হাটসহ প্রতিটি হাটে আমার ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র্যাবের সদস্য কাজ করছে। র্যাব ব্যাটেলিয়ানে কন্ট্রোল রুম প্যাট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও কোনো ক্রেতা-বিক্রেতারা কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়লে আমাদের কন্ট্রোলরুমে অথবা র্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সবধরনের সহায়তা করব।
আরাফাত ইসলাম বলেন, রাজধানীর প্রতি মহল্লা ও রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্রাইকিং টিম আছে। কোরবানির পশু নিয়ে অথবা পশু কিনতে হাটে যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো ধরনের সমস্যা পড়তে না হয়। সে ব্যাপারেও আমরা সতর্ক আছি। তবে আইনশৃঙ্খলা নিরাপত্তায় সবার সহযোগিতা প্রয়োজন।
র্যাবের পরিচালক বলেন, নিয়ম অনুযায়ী গরুর হাট ইজারা দেওয়া হয়েছে। রাস্তার ওপরে বা হাটের সীমানার বাইরে গরু নিয়ে বসেছি কিনা সেটি নিয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলব। যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়েন।
অনেক হাট আবাসিক এলাকার মধ্যে হয়ে এ বিষয়ে কমান্ডার আরাফাত বলেন, এ বিষয়ে আমি সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করব। আমি জনপ্রতিনিধিদের আহ্বান করব তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং এই বিষয়টি দেখবেন।
এক হাটের গরু অন্য হাটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তথ্য দিয়ে সহায়তা করেন ও কোনো অভিযোগ থাকলে আমাদের জানান। কেউ যদি এরকম কার্যক্রম করে থাকে, যা আইন বিরোধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সতর্ক করা হয়েছে কেউ এক হাটের গরু অন্য হাটে নিতে পারবে না। এ ব্যাপারে গরু বিক্রেতার অভিযোগ জানালে আমার অবশ্যই যথাযথ পদক্ষেপ নেব।
আপনার মন্তব্য