০৩ জুলাই, ২০২৪ ১৩:১৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি উড়োজাহাজের কেবিন থেকে ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
বুধবার (৩ জুলাই) সকালে ওমানের মাসকাট থেকে আসা সালাম এয়ারলাইনসের লাগেজ রাখার কেবিন থেকে কালো স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো জব্দ করা হয়।
বুধাবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সাড়ে ৫টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি টিম, ওমানের মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট নম্বর ওভি-৪৯৭ এ অভিযান চালায়।
এ সময় প্লেনের সিট নম্বর ২ (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বস্তু দুটি কাস্টমস হলের ইনভেনটরি টেবিলে স্কচটেপ কেটে সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধার করা সোনার বারের বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণ কাস্টমসের গুদামে জমা দেওয়া দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
আপনার মন্তব্য