সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০২৪ ১১:৪৪

বিকালে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিকেল তিনটা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন। রোববার (২৮ জুলাই) সকালে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে এই বৈঠকের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজ বিকেল ৩টায় মোবাইল নেটওয়ার্কের ফোরজি কানেক্টিভিটি পুনঃস্থাপন করা হবে। আশা করছি, আজ বিকেল ৩টা থেকে পুনরায় সংযোগ করতে পারব।

মোবাইল ইন্টারনেট গ্রাহকরা বিভিন্ন ডেটা প্যাকেজ কিনে ব্যবহার করতে না পারায় যে ক্ষতির মুখে পড়েছেন, সে কথা স্বীকার করে নেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অপারেটরদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোবাইল ইন্টারনেট গ্রহাকরদের প্রত্যেকে তিন দিনের জন্য ৫ জিবি ডেটা বোনাস হিসেবে পাবেন।

দেশের চার মোবাইল অপারেটরের পাশাপাশি এমএফএস কোম্পানি বিকাশ, নগদ, রকেট ও উপায় এবং বিটিআরসি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন ব্রিফিংয়ে।

আপনার মন্তব্য

আলোচিত