০১ আগস্ট, ২০২৪ ০২:২২
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে।
তাকে ডিএমপির (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। একই আদেশে বদলি করা হয়েছে ডিএমপির আরও দুই কর্মকর্তাকে।
আদেশে বলা হয়, ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তরে বদলি করা হয়েছে। ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) হিসাবে বদলি করা হয়েছে।
এর আগে অন্য এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবিপ্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য