১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৩৯
ছবি: সংগৃহীত
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মুশফিকুল ফজল আনসারীর দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।
এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রায় এক দশক মার্কিন হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে পেশাদার এই সাংবাদিক বাংলাদেশের ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতি ও আওয়ামী লীগের শাসনের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্রে মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারী। তিনি দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্টও।
আপনার মন্তব্য