সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০১:১১

৬ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় নিন্দা ও প্রতিবাদ বিএসআরএফের

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ৬ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএসআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, পেশাদার এই ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

তারা আরও বলেন, এসব সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে তদন্ত করতে কোনো আপত্তি নেই। তবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করতে হবে।

সম্প্রতি হত্যা মামলায় বিএসআরএফের ৬ সদস্য- শ্যামল সরকার, মাঈনুল আলম, সৈয়দ শুকুর আলী শুভ, শরীফুল ইসলাম, শাহনাজ শারমীন ও জিহাদুর রহমান জিহাদকে আসামি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত