সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৫ ২০:৩৪

২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ

বাংলাদেশের আকাশে বুধবার হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত