২৬ ফেব্রুয়ারি , ২০২৫ ১৯:৫৪
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান রোসাটম-এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সেই লিখাচেভ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেনাসদরে অ্যালেক্সেই লিখাচেভের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে রোসাটম মহাপরিচালক পেশাদারিত্বের সঙ্গে রূপপুর পারমানবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
এছাড়াও প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে যৌথ সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য