সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০২৫ ১৯:৫৬

যাদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি

‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে জুলাই অভ্যুত্থানের সামনের কাতারের নেতাদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান মঞ্চ থেকে এই কমিটি ঘোষণা করা হয়।

শুরুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে নিহত ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

এরপর আংশিক আহ্বায়ক কমিটির পুরোটা ঘোষণা করেন সদস্য সচিব আখতার।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশেক নতুন কিছু উপহার দিতে চায়, একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবায়ন করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম।”

দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনকে রেখে দলের কমিটির শীর্ষ পদে আছেন ১১ জন। তারা হলেন-

আহ্বায়ক: নাহিদ ইসলাম

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আরিফুল ইসলাম আদীব

সদস্য সচিব: আখতার হোসেন

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নাহিদা সারোয়ার নিভা

মুখ্য সংগঠক: হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল)

মুখ্য সংগঠক: সারজিস আলম (উত্তরাঞ্চল)

মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ

আপনার মন্তব্য

আলোচিত