নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৫ ০৯:৩২

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক ৩টা দিবসের স্বীকৃতি দিল সরকার

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক ৩টা দিবসের ঘোষণা এসেছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের পরিবর্তন ঘটে। ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ৮ আগস্টকে ঘোষণা করেছে।

এছাড়া গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ জুলাইকে ‘শহিদ আবু সাঈদ দিবস’ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে এই দুই দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই পরিপত্রে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ করা হয়েছে যে, তারা প্রতি বছর নিয়মিতভাবে এই দিবসগুলো পালনে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কিত মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ পরিপত্র অনুযায়ী, ‘নতুন বাংলাদেশ দিবস’ ও ‘শহিদ আবু সাঈদ দিবস’কে ‘খ’ শ্রেণিভুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত