সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০২৫ ২০:২২

সরকারের নির্লিপ্ততায় দেশে মবক্রেসির রাজত্ব: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে- অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনকে বিলম্বিত করতে যারা ষড়যন্ত্র করছে, তারা যেন আশ্রয়-প্রশ্রয় না পায়।’



আমি মনে করি গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা- আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।
আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে- সারা বাংলাদেশে গোপালগঞ্জের মত সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত