২১ জুলাই, ২০২৫ ১৫:৪৪
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আবাসিক ছাত্রদের হোস্টেলের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। ভবনটির নাম হায়দার হল বলে জানা গেছে।
এফ-৭ মডেলের বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়।
এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। তবে এটি নিখোঁজ পাইলট কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত আহত ৩০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে স্কুলের শিক্ষার্থী কয়জন তা এখনো নিশ্চিত করা যায়নি।
দুপুর দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায় - উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আপনার মন্তব্য