সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০২৫ ১৬:১৫

মাইলস্টোন স্কুল ট্রাজেডি: পাইলটসহ ৫ জন সিএমএইচে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটসহ পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ১টা ১৮ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম তানভীর আহমেদ। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় অন্তত ৬০ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

এ ছাড়া উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত