০৪ আগস্ট, ২০২৫ ১৮:৪১
৫ আগস্ট তারুণ্যের উৎসবে যোগ দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের জন্যও বলা হয়। রোববার এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে বলা হয়, উৎসবকে ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি দপ্তর ও সংস্থাকে শোভাযাত্রার প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও বলা হয়।
জানা গেছে, নির্দেশনা পাওয়ার পর সব ব্যাংকের পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছে ব্যানার, ফেস্টুন। এদিন বেলা ১টার দিকে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জুলাই ঘোষণাপত্র: ছাত্র-জনতাকে ঢাকায় আনতে সরকারের ৮ জোড়া বিশেষ ট্রেনজুলাই ঘোষণাপত্র: ছাত্র-জনতাকে ঢাকায় আনতে সরকারের ৮ জোড়া বিশেষ ট্রেন
এর আগে রোববার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়, আগামী ৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে।
আপনার মন্তব্য