সিলেটটুডে ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫ ০৩:৫৬

#Resignation পোস্টের পর জানা গেল রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো।’

এ ছাড়া কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।

এর আগে, রাষ্ট্রপতির আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় কেবল ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।

আপনার মন্তব্য

আলোচিত