০৮ ফেব্রুয়ারি , ২০২৬ ১২:১২
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা ব্যবহৃত হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ভ্রমণের জন্য শুধু ই-ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।
বার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন হবে তারা শুধু ই-ভিসা পাবেন। ঐ দিন থেকে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা ব্যবহৃত হবে।
আপনার মন্তব্য