২২ জুন, ২০২০ ১৫:৫৬
সিলেটের গোলাপগঞ্জে সরকারি অনুদান পেলেন করোনা থেকে সুস্থ হওয়া অসহায় মানুষেরা।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ১০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে আমাদের উপজেলায় এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ অনুদান থেকে জীবিত ব্যক্তিদের ৫ হাজার ও মৃত ব্যক্তির ১০ হাজার টাকা প্রদান করা হবে। আজ ১০ জন অসহায় ব্যক্তি যারা করোনা থেকে মুক্ত হয়েছেন তাদের ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বাকি টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য