২২ জুন, ২০২০ ১৬:১২
হবিগঞ্জের মাধবপুর বাজার থেকে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
বিজ্ঞাপন
অবৈধ কারেন্ট জালের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আপনার মন্তব্য