নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২০ ১৯:৫৩

সিলেটে অপরিবর্তিত রয়েছে দিন ও রাতের তাপমাত্রা

সিলেট ও তার আশেপাশের অঞ্চলের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় এমন তথ্য জানায়।

সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সিলেট বিভাগের কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। একইসাথে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বিভাগের বিভিন্ন অঞ্চলজুড়ে।  এছাড়া সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে দিলের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

আজকের সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে সিলেটে ৩৬ ঘণ্টায় ২৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টায় সিলেটের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৭১ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ৯২ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় ৫ টা ৪ মিনিটে ও সূর্যাস্ত: ৬টা ৪৬ মিনিটে।

আপনার মন্তব্য

আলোচিত