২১ মে, ২০১৫ ২২:৪১
‘‘জাকির কোরেশী স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫’’ এর শিরোপা জয় করল গ্রিন সিলেট ক্রিকেট একাডেমী। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গ্রিন সিলেট ক্রিকেট একাডেমী ৩ উইকেটে সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার এর পক্ষে জনি ৪৬, সাদিক ১৯, রাজন ১৭ ও রায়হান ১৩ রান সংগ্রহ করেন। গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী এর পক্ষে এনাম ও নাসুম দুইটি করে উইকেট এবং মাহবুব ও আসিফ একটি করে উইকেট লাভ করেন। জবাবে গ্রিন সিলেট ক্রিকেট একাডেমী ১৯ ওভার ৩ বল খেলে সাত উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।
গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী এর পক্ষে তুষার ২৮, সায়েম ১৬, লিমন ১৬ , খালেদ অপরাজিত ১৬ ও মাহবুব ১৪ রান সংগ্রহ করেন। সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার এর পক্ষে সানি ও সায়মন দুইটি করে উইকেট এবং সাদিক ও শাকির একটি করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মনোনীত হয়েছেন গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী এর খেলোয়াড় নাসুম আহমদ (১৩ উইকেট এবং ৫৮ রান)। ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়েছেন গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর খেলোয়াড় খালেদ (৭ বলে ১৬ রান)।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা প্রাইজমানি , ট্রফি ও ম্যাডেল এবং রানার-আপ দলকে ষাট হাজার টাকা প্রাইজমানি , ট্রফি ও ম্যাডেল প্রদান করেন ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেছে ফ্যাশন হাউজ মাহা।
আপনার মন্তব্য