বড়লেখায় প্রতিনিধি

২৬ মে, ২০১৯ ০১:১০

বড়লেখায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র অর্থায়নে তিনটি প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষার্থীকে পোশাক দেওয়া হয়। শনিবার (২৫ মে) বিকেলে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কাউন্সিলর জেহীন সিদ্দিকী, আব্দুল হাফিজ ললন, শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক বদরুল হোসেন, সংগঠনের বড়লেখা প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যদের মাঝে জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, শিক্ষক হাফিজ হাবিবুর রহমান, চেতনা পাঠশালার সংগঠক জসীম উদ্দিন জামি, ফাতেমা আক্তার রিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত চেতনা পাঠশালার ২৬ জন শিক্ষার্থী, উত্তর ডিমাই লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষকসহ ৩২ জন ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫জনসহ মোট ৭১জনকে এ পোশাক দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত