২৬ মে, ২০১৯ ১৬:৫১
‘এসো আলোর পথে চলি’ এই স্লোগানকে ধারণ করে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিজয়ী থিয়েটারের বাৎসরিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ পাঁচভাই রেস্টুরেন্টের ইফতার মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিজয়ী থিয়েটারের বর্তমান সভাপতি দেলোয়ার মামুনকে পুনরায় সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাজন আহমেদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন থিয়েটারের বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন মামুন। স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাজন আহমেদ রানা, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, অ্যাডভোকেট পংকজ সরকার, শ্রীমঙ্গল থিয়েটারের কামরুল হাসান দোলন।
সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী, সহকারী সম্পাদক আব্দুল মজিদ, লেখক, কবি ও নাট্যকার জহিরুল মিঠু, বনফুল থিয়েটারের সভাপতি কামরুল ইসলাম বাবুল, সাংবাদিক নান্টু রায়, রুপক দত্ত প্রমুখ ৷ সম্মেলন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷
আপনার মন্তব্য