সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৯ ১৭:১৫

কদমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৮হাজার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিলেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রোববার (২৬ মে) দুপুর বারোটায় নগরের কদমতলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় গরুর স্বাস্থ্য পরীক্ষা না করে জবাই করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে কয়েকটি ফলের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বাস্থ্য সম্মত পণ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ বাহিনী সদস্যগণ ভ্রাম্যমান আদালতের পরিচালনায় সহায়তা প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত