ছাতক প্রতিনিধি

২৭ মে, ২০১৯ ১৩:১২

ছাতক প্রেসক্লাবের ইফতার মাহফিল

সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকদের স্বতস্পূর্ত আগমনে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।

রোববার (২০মে) শহরের রওশন কমপ্লেক্সে ছাতক প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মারভেলাস হজ্ব কাফেলার সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ডা. এমএ রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,  আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।

ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী, সহকারী কমিশনার(ভূমি) তাপস শীল, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,  লাফার্জ হোলসিমের ইন্ডাষ্ট্রিয়াল ডিরেক্টর ইয়ং রে কিম, প্লান্ট ম্যানেজার হারপাল সিং, কর্মকর্তা হাবিবা ইসলাম, প্রকৌশলী অরুন কুমার সাহা, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আ.ন,ম ওগিম কনা মিয়া, জাপার কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব জাহাঙ্গির আলম, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. রাজ উদ্দিনদোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল হক।

আপনার মন্তব্য

আলোচিত