নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০১৯ ১৮:৪৪

থানায় রক্ষিত দুটি মোটরসাইকেল মালিকদের সন্ধানে পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় রক্ষিত দুটি মোটরসাইকেল মালিকদের সন্ধানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার ২৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক অথবা দাবিদারগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ এয়ারপোর্ট থানায় উপস্থিত হয়ে মালিকানা প্রমাণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

  • মোটরসাইকেলগুলো হলো :

১। ইয়ামা ১৫০ সিসি এফ জেড এস মোটরসাইকেল যার  রেজিঃ নং- সিলেট-ল-১১-৫২৫৫, চেসিস নং- ME121CO11A2085808, ইঞ্জিন নং- 21C1085901

২। একটি লাল রংয়ের ১৫০ সিসি এ্যাপাচি যার রেজিঃ নং- সিলেট-ল-১১-৯৮৯১, MD624HC1XD2A22822, ইঞ্জিন নং- CID3068315

এছাড়াও যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেয়া হয়েছে।  অফিসার ইনচার্জ-০১৭১৩-৩৭৪৫২১।

আপনার মন্তব্য

আলোচিত