হবিগঞ্জ প্রতিনিধি

২৮ মে, ২০১৯ ০০:১৫

অতিরিক্ত দাম নেয়ায় হবিগঞ্জে ৪ কাপড় ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জে নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন অনেক কাপড় ব্যবসায়ী। ইতোমধ্যে একাধিক বার ব্যবসায়িদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেয়ার পরও সংযত হচ্ছেন না ব্যবসায়িরা। অবশেষে কাপড় ব্যবসায়িদের অধিক মূল্য রাখার বিরুদ্ধে অভিযানে নামে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (শ্রীমঙ্গল)। অভিযানে অধিক মুনাফা রাখার অভিযোগে ৪ ব্যবসায়িকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (শ্রীমঙ্গল) থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এএসপি মো. আব্দুল খালেক এর স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার বিকেলে সহকারী কমিশনার ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও মো. আনিছুর রহমান হবিগঞ্জ শহরের ঘটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অধিক মুনাফা নেয়ার অভিযোগে সুজয় রায়’র কাপড়ের দোকানকে ১০ হাজার, পরিতোষ’র কাপড়ের দোকানকে ১০ হাজার, মো. সুমন মিয়া’র কাপড়ের দোকানকে ৬ হাজার ও মো. মইনুল ইসলাম’র কাপড়ের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত