হবিগঞ্জ প্রতিনিধি

২৯ মে, ২০১৯ ২১:৫৫

হবিগঞ্জে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ১০

হবিগঞ্জের বানিয়াচঙ্গে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আবস্থায় ছাত্রলীগ নেতা সাইদুল হক সুয়েব (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসাপতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলার যাত্রাপাশা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ওই মহল্লার ছাত্রলীগ নেতা সাইদুল ও একই এলাকার রাসেল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াধি নিয়ে গ্রাম্য বিরোধ চলে আসছিল। এরই জেরধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।  এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়।

আহত অবস্থায় সাইদুল হক সুয়েব, আমিনুল ইসলাম, মজিবুর রহমান, কামরুল ইসলাম ও রাসেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত