বিশ্বনাথ প্রতিনিধি

৩০ মে, ২০১৯ ০০:১১

বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় আহত ইমনকে ঢাকায় প্রেরণ

দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা

সিলেটের বিশ্বনাথের কিশোরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় গুরুতর আহত ৩জনের মধ্যে জিয়া উদ্দিনের চাচাতোভাই ইমন মিয়াকে (১৮) ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৯মে) দুপুরে সিলেট থেকে তাকে ঢাকা মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়। এরআগে সোমবার বিকেলে জিয়া উদ্দিনের প্রতিপক্ষ একই বাড়ির ভাতিজা সাইফ উদ্দিন পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে ইমনসহ ৮জনকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে আশংকাজন অবস্থায় চিকিৎসাধীন আছেন ইমন মিয়া (১৮), ইরন মিয়া (৪০) ও আতিকুর রহমান (১৯)। বুধবার ইমনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে থানা পুলিশের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা না হলেও জিয়া উদ্দিন ও সাইফ উদ্দিন পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। উভয় মামলায় অজ্ঞাতনামাসহ অভিযুক্ত করা হয়েছে ২৫জনকে। সাইফ উদ্দিনের ছোটভাই রুবেল উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষ জিয়া উদ্দিনসহ ১৩জনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন, (মামলা নং ১৮)।

মামলায় সিরাজ উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৬/৭জনকে অভিযুক্ত করা হয়েছে। আর একইদিনে একই সময়ে সাইফ উদ্দিনকে প্রধান আসামিসহ ৫জনের নাম উল্লেখ করে পাল্টা আরেকটি মামলা দায়ের করেছেন জিয়া উদ্দিন পক্ষের শিহাব উদ্দিন, (মামলা নং ১৯)।

ইমনকে ঢাকায় প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, পুলিশের পক্ষ থেকে কোন মামলা দেওয়া হয়নি।  তবে, ঘটনার সত্যতা পাওয়ায় জিয়া উদ্দিন ও সাইফ উদ্দিন পক্ষের দু’টি মামলা তিনি রুজ্জু করেছেন এবং দু’পক্ষের আসামিও গ্রেফতার আছে বলে জানান তিনি। 

আপনার মন্তব্য

আলোচিত