৩০ মে, ২০১৯ ২১:২৫
নাম বিকৃতি নিয়ে তর্কাতর্কির জের ধরে সিলেট নগরীর শাহপরান এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরান গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার জামাল (২০) শাহপরানের বিআইডিসি বহর কলোনির নজরুল ইসলাম তারা মিয়ার ছেলে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, নাম বিকৃত করা নিয়ে তর্কতর্কির জেরে সমবয়সী আরেক তরুণ জামালের উরুতে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে জামালের মৃত্যু হয় বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান ওসি।
ওসি জানান, খুনের ঘটনায় জড়িত তরুণকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
আপনার মন্তব্য