২২ নভেম্বর, ২০১৯ ২৩:২৯
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের ৭ নং গ্যাস কুপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭ নং গ্যাস কুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ ২৪-৭২১৪) আরোহী জৈন্তাপুর থেকে সিলেট যাওয়ার পথে ওই এলাকায় রাস্তার পাশে বন্ধ একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ প্রতিবেদনটি লিখা পর্যন্ত আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মন্তব্য