ছাতক প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৯ ১৫:১৬

ছাতকে শিলুয়া-পেকুয়া জলমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নের শিলুয়া-পেকুয়া জলমহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় প্রায় ৭০ হাজার টাকা মূল্যের জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জলমহালে সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অবৈধভাবে মৎস্য শিকার বন্ধ করতেই শিলুয়া-পেকুয়া জলমহালে অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের সাথে ছাতক থানা পুলিশের সদস্য ও মৎস্য বিভাগের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযানের সময় জলমহালের কয়েকটি ঘেরও উত্তোলন করা হয়। পরে জব্ধকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত