বড়লেখা প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৯ ১৭:১৯

বড়লেখায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এ মেলার আয়োজন করে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। মেলায় বিভিন্ন বিভাগের ৯টি স্টল অংশ নেয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

সূচনার পুষ্টি কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন আক্তার, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সূচনার জেলা জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা আলতাফ হোসেন, সূচনার বড়লেখা উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ প্রমুখ। সভা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে পুরস্কার দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত