সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৯ ১৭:৪৫

সুনামগঞ্জে পদক্ষেপের মৃত সদস্যদের সৎকার ও সঞ্চয়ের চেক বিতরণ

সুনামগঞ্জে সামাজিক উন্নয়ন ও প্রবীণ কর্মসূচির আওতায় মাঠ সংস্কার, মৃত সদস্যদের সৎকার ও বিশেষ সঞ্চয়ের চেক বিতরণ করেছে এনজিও সংস্থা পদক্ষেপ।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁওস্থ শাখা কার্যালয়ে সংস্থার আওতাভুক্ত বিভিন্ন উপকারভোগী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পৃথক কর্মসূচিগুলোর চেক বিতরণ করা হয়।

এতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সাত্তার ডিলার। সংস্থার জোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন পদক্ষেপ এর এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শাহজাহান সিরাজ, বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, সাবেক ইউপি সদস্যা মাজেদা বেগম, বর্তমান ইউপি সদস্য আবুল হোসেন, প্রবীণ শিক্ষক আব্দুছ ছোবহান মাস্টার,সুরমা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিউর রহমান, প্রবীণ কর্মসূচির কর্মকর্তা আ. রহিম খলিফা, এমআইএস অফিসার মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন উপকারভোগীগন।

সভায় বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য ২০ হাজার টাকার চেকসহ মোট ৭ জন উপকারভোগীদের মধ্যে নগদ টাকা ও চেক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত